শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ দুলাল মাহমুদ মাস্টারকে দেখতে চান এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি পাহাড়ি নারীদের ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং তাদের নিজস্ব হস্তশিল্প ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করে আসছেন। পাশাপাশি পাহাড়সংলগ্ন এলাকায় বন্য হাতির উপদ্রব ও মানুষ-হাতি দ্বন্দ্ব কমাতে সচেতনতা তৈরিতেও তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি।
এ বিষয়ে মোঃ দুলাল মাহমুদ মাস্টার বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে নির্বাচনে অংশ নেব। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ১নং সিঙ্গাবরুনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য।
স্থানীয়দের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ইতিবাচক কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে দুলাল মাহমুদ মাস্টার দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এ কারণে আসন্ন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 


















