০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ইশতেহারে দেশের ৫ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দেশের ১৩টি উপজেলায় প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের অন্য কোনো স্বার্থ নেই। আমরা ঢাকায় অভিজাত বাড়ি বানাবো না, কানাডাতেও বাড়ি বানাবো না। আমরা এখানে কাজ করতে এসেছি এবং মানুষের জন্য কাজ করবো। কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তার কোনো ক্ষমা নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন।”

পরে অনুষ্ঠানে ৫৯০ জন নারীর হাতে নমুনা ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬