০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষের পুনর্বহালের বিরোধিতায় মানববন্ধন

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 40

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুর সাখাওয়াত হোসেন মিয়ার পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

শনিবার (৭ মার্চ) সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাবেক ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের দাবি, শিক্ষকদের কাছ থেকে ঘুষ বাণিজ্য, মসজিদের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মাধ্যমে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এমন একজন ব্যক্তিকে পুনরায় প্রতিষ্ঠানে পুনর্বহালের উদ্যোগ নেওয়া হলে তা এলাকাবাসী ও সুধী সমাজ মেনে নেবে না বলে তারা জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, গত ২৬ তারিখ সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে কিছু ব্যক্তি উদ্যোগ নিলে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে স্থানীয় রাজনৈতিক নেতা নাজমুল ইসলাম বাদলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তারা ওই মামলাকে ‘মিথ্যা’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, প্রবাসী আমজাদ হোসাইন, মিলন মিয়াসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছ পরিবেশ ও সুনাম রক্ষার্থে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জনপ্রিয়

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষের পুনর্বহালের বিরোধিতায় মানববন্ধন

প্রকাশের সময় : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬