০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

চরপাতা ছাত্র ইউনিটের উদ্যোগে অসহায় শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এলাকায় অসহায় ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছে চরপাতা ছাত্র ইউনিট।
শনিবার বিকেলে চরপাতা মুজিবুল হক একাডেমির হলরুমে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ৮০ জন অসহায় শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্যোগ নেন চরপাতা ছাত্র ইউনিট। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালক তাকিনুল ইসলাম। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ইফতারে অংশগ্রহণ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

জনপ্রিয়

বদর ওহোদ সিফফিন কারবালা, তোমাদেরই আলোকধারায় সব মুমিনের পথচলা -আল্লামা ইমাম হায়াত

চরপাতা ছাত্র ইউনিটের উদ্যোগে অসহায় শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন

প্রকাশের সময় : ১০:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬