জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। তবে মামলার এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।
আদালতের এ রায় দ্রুত কার্যকর হলে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড
-
আলীমজনু বাবু, জামালপুর প্রতিনিধি - প্রকাশের সময় : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- 34
জনপ্রিয়



















