১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

‘ইফতার-এ-দস্তরখান’ জাবিতে ছাত্রীদের জন্য এক অনন্য মানবিক আয়োজনের সফল সমাপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের জন্য জুলাই ২৪ জাগরণী হল সংসদের উদ্যোগে চালু করা বিশেষ ইফতার কর্নার‘ইফতার-এ-দস্তরখান’ কর্মসূচির সমাপ্তি হয়েছে। রমজানজুড়ে পরিচালিত এ উদ্যোগে স্বল্পমূল্যে ইফতার পেয়ে উপকৃত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী।

মঙ্গলবার (১০ মার্চ) জুলাই ২৪ জাগরণী হলের সামনে ২০ রমজানের ইফতার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে পহেলা রমজান থেকে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪ হলের সামনে এ কর্মসূচি শুরু করা হয়। একদিন পরপর (এক রমজান পরপর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ছাত্রীদের মধ্যে ইফতার বিতরণ করা হতো।

কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় একটি ইফতার প্যাকেজ দেওয়া হতো। প্যাকেজে খেজুর, কলা, ছোলা, বেগুনি বা পেঁয়াজু এবং মুড়ি রাখা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ সুবিধা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্ধারিত ছিল এবং জনপ্রতি একটি করে প্যাকেজ নেওয়ার সুযোগ ছিল।

এছাড়া প্রয়োজন হলে কোনো ছাত্রী বিনামূল্যেও ইফতার নিতে পারতেন এবং সেক্ষেত্রে তার পরিচয় গোপন রাখা হতো।

রমজানজুড়ে চলা এ কর্মসূচির শেষ দিন ছিল ২০ রমজান। সমাপনী দিনে ইফতারে বিশেষভাবে তেহারি পরিবেশন করা হয় এবং আগের নিয়ম অনুযায়ী ইফতার বিতরণ করা হয়।

জুলাই ২৪ জাগরণী হল সংসদের ভিপি নাহদাতুন হাসানা বলেন,“ক্যাম্পাসের বিভিন্ন পরিস্থিতির ছাত্রীদের সঙ্গে পবিত্র রমজানের আনন্দ ও ইফতার ভাগাভাগি করতেই ‘ইফতার-এ-দস্তরখান’ উদ্যোগ নেওয়া হয়েছিল। একদিন পরপর আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০ জন ছাত্রী ইফতার নিয়েছেন এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন,“বাজেটের কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র ও রানিং ভাই–আপুরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন,
“বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বসে এই ইফতার করা আমাদের জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। ছুটিতে বাড়ি গেলে এই আয়োজনটা অবশ্যই মিস করব।”

জনপ্রিয়

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

‘ইফতার-এ-দস্তরখান’ জাবিতে ছাত্রীদের জন্য এক অনন্য মানবিক আয়োজনের সফল সমাপ্তি

প্রকাশের সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬