০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ঢাকাস্থ ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও রমজান উপলক্ষে ঢাকাস্থ ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ) রাজধানীর গুলিস্তান খন্দকার পার্টি সেন্টারে ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবি হান্নান জাকারিয়া ও জুবায়ের হোসেনের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ওবায়েদ উল্লাহ , এছাড়া প্রধান অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান মফিজুর রহমান । এছাড়া আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান নেছার, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খাঁন , রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন সহ ঢাকাস্থ রাজারগাঁও ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজারগাঁও ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। উৎসবমূখর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল মূহুর্তেই ঢাকার বুকে যেন এক টুকরো রাজারগাঁও হয়ে উঠে। ফোরামের সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

জনপ্রিয়

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

ঢাকাস্থ ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

প্রকাশের সময় : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬