জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক শিডিউল নির্ধারন করা হয়েছে। আগামী ২১তারিখে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা।
আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা, ২২ তারিখ বি ইউনিট এবং ই ইউনিটের পরীক্ষা, ২৩ তারিখ C1 ইউনিটের পরীক্ষা এবং একই দিনে D ইউনিটের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরদিন ২৪ তারিখ একই ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে । এরপর ২৮ তারিখ অনুষ্ঠিত হবে A ইউনিটের প্রথম দিনের পরীক্ষা এবং একই দিন আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষার মাধ্যমে শেষ হবে ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, এবারে মোট ১৮৪২ আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন আবদন করেছেন। আসনপ্রতি লড়াই করবেন ১১৯ জন পরীক্ষার্থী।
আশিকুল ইসলাম,জাবি প্রতিনিধি 















