০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জাবিতে বহিষ্কৃত হলো মাদকসহ আটক সেই শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে মাদক উদ্ধারের ঘটনায় আটক শিক্ষার্থীকে একবছরের জন্য বহিষ্কৃত করলো জাবি প্রশাসন।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী তাকে ০১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয়েছে ।

উল্লেখ্য , গতকাল (রবিবার) ০৪ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হল সংসদ ও সাংবাদিকদের উপস্থিতিতে ৭২৩ নং কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

জাবিতে বহিষ্কৃত হলো মাদকসহ আটক সেই শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬