০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে মহিলা দলের আয়োজনে এক বিশাল ও প্রাণবন্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সহ-সভাপতি মোতালেব সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অপরিহার্য।
এসময় পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রকাশের সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬