০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি ) বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৩.৭৩%। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬