০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জাবিতে জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

শিক্ষক সিন্ডিকেট, জুলাই আন্দোলনে হামলার মদদদাতা শিক্ষক ও পরীক্ষার অনিয়মে জড়িত শিক্ষকদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি, বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কাজী মেহরাব।

মানববন্ধনে ইংরেজি বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রশক্তির সংগঠক খন্দকার আল ফাহাদ বলেন, আমরা প্রথম থেকে অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি করে আসছি। কিন্তু আমাদের প্রশাসন একটা কথা বলে যে তারা শিক্ষকদের প্রতি কোন অবিচার করতে পারবে না; ঠিক কথা যে তারা শিক্ষকদের প্রতি কোন অবিচার করতে পারবে না, কিন্তু তারা প্রতিবার শিক্ষার্থীদের প্রতি অবিচার করতে পারে, তারা পূর্বেও করে আসছে, বর্তমানেও করছে। যেই প্রশাসনকে আমরা একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে বসিয়েছি তারা আজকে এই গণ-অভ্যত্থানকে একটা হাসিতে পরিণত করছে। তারা চেয়ারে বসে শুধু কি আরাম, আয়েশ ভোগ করে নাকি দায়িত্ব পালন করে এটাও আমি বুঝতে পারি না।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রশক্তির সংগঠক জিয়াউদ্দিন আয়ান বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিচারে এই প্রশাসন নানান সময়ে তালবাহানা করছে, গড়িমসি করছে। আমাদেরকে আশ্বাস দিচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে; অধিকতর তদন্ত কমিটি হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কুলাঙ্গার শিক্ষকদের বিচার নিশ্চিত করছে না। আমরা মনে করছি, এই শিক্ষকদের বিচার না হওয়ার পিছনে জড়িত রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেট। যে সকল শিক্ষকরা রেজাল্ট টেম্পারিং করছে, সেই সকল টেম্পারিংয়ের সাথে জড়িত রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেট। সেই সকল আওয়ামীপন্থী সিন্ডিকেট বন্ধ করতে হবে, সেই সকল আওয়ামীপন্থী সিন্ডিকেট রুখে দিতে হবে। যদি প্রশাসন এসব শিক্ষকদের বিচার না করে তাহলে সাবেক ভিসি নুরুল আলমের প্রশাসন যেভাবে বিদায় নিয়েছিল, আপনাদেরকেও কিন্তু টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হব।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

জাবিতে জুলাই হামলার মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫