০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে ছাত্র সংঘর্ষে তদন্ত কমিটি গঠনের ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নাইট ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার রাত (১৪ তারিখ) শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ ব্যাচের কৃষি এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের স্লেজিং থেকে শুরু হওয়া তর্কাতর্কি পরবর্তীতে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ২৩ ব্যাচের কয়েকজন ঘটনাস্থলে গেলে হঠাৎই ২৫ ব্যাচের কিছু শিক্ষার্থী হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

এই হামলায় মাৎস্য বিজ্ঞান অনুষদ এর পলক (২৩ ব্যাচ), নাফিস (২৪), শুভ্রজিৎ (২৫) ও রিয়াদ (২৫) গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে পলকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর মাৎস্য বিজ্ঞান অনুষদ এর শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জমা দেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান,
“২৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা সিনিয়রদের ওপর এমন সন্ত্রাসী হামলা আমাদের সবার জন্য লজ্জাজনক এবং উদ্বেগজনক। হামলাকারীদের পরিচয় প্রশাসনের কাছে তুলে দিয়েছি। আমরা চাই দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান,
“এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আজই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হতে পারে। সকল শিক্ষার্থীদের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে অনুরোধ জানাচ্ছি এবং সত্য উদঘাটনে সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, সাদমান সাকিব, নাগিব , বাদশাহ, তাহসিন সহ চিহ্নিত অভিযুক্তদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

হাবিপ্রবিতে ছাত্র সংঘর্ষে তদন্ত কমিটি গঠনের ঘোষণা

প্রকাশের সময় : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫