০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামে যাচ্ছিলেন। পথে চরভাটিয়ানী পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের ফকির আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

ভাসমান সেতু ধস: নিহত ৪, নিখোঁজ বহু — ঈদের দিনে শোকের ছায়া

জামালপুরের মাদারগঞ্জে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

প্রকাশের সময় : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬