পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট-রোজ (ROSE)।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সংস্থাটির উদ্যোগে লালমনিরহাট জেলার কাকিনায় ৫০-এর অধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে উপকারভোগীরা পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উপকারভোগীদের মধ্যে মোছা: নার্জিনা বেগম বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবারের জন্য ঈদের কেনাকাটা করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। রোজ এনজিওর এই সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের ঈদের আনন্দটা কিছুটা হলেও পূর্ণতা পেল। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
রোজ-এর একজন প্রতিনিধি বলেন, “ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কেউ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।”
তিনি আরও জানান, রোজ এনজিও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।
রোজ-এর সভাপতি বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র সহায়তা প্রদান নয়, বরং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। ঈদের মতো আনন্দের সময়ে কেউ যেন বঞ্চিত না থাকে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।”
স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। উপকারভোগীরা এমন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার 




















