০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাঘাইছড়িতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের খতমে কোরআন ও দোয়া মাহফিল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাঘাইছড়ি উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। এতে স্থানীয় মুসল্লি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরবর্তীতে বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা এবং জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনসহ বিএনপি, শ্রমিক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খতমে কোরআন শেষে মধ্যম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বাঘাইছড়িতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের খতমে কোরআন ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬