বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গোদাগাড়ী গ্রামে এলাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ) সকালে উপজেলার নারচী ইউনিয়নে অবস্থিত গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম,সাবেক মেম্বার ধলু,শহিদুল,জাহিদুল, শাহাদাত,রাজ্জাক,রিপন শিপন,শাহিন,মহিদুল,আলমগীর,হাবিবুল রফিকুল,সুজা,আতাউল ইসলাম প্রমুখ। এ সময় প্রায় ১ হাজার গ্রামবাসী মোনাজাতে অংশগ্রহন করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা হাফিজুল রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সারিয়াকান্দিতে গোদাগাড়ী গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 46














