বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের (স্বতন্ত্র প্রার্থী) আওয়ামীলীগ নেত্রী শাহাজাদী আলম লিপির প্রার্থীতা বাতিলের দাবিতে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে জুলাই যোদ্ধা ও ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল মাদ্রাসা মোড় থেকে শুরু করে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব হয়ে মুক্তিযোদ্ধা মোড় এরপর তিনমাথা মোড় হয়ে থানা রোড এরপর উপজেলা পরিষদ হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাজিব বিন নজরুলের সঞ্চারনায় বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা নয়ন প্রামানিক, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল,আব্দুল রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শাহাজাদী আলম লিপি আওয়ামী লীগের নেত্রী ও আওয়ামী লীগের দােসর। তার মনোনয়ন বাতিল করতে হবে।
১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিলের দাবিতে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল
-
স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 49














