০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 35

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি দলীয় সিদ্ধান্ত। একটি বগুড়া-৬ আসন এবং আরেকটি ঢাকা-১৭ আসন।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি আসনে অর্থাৎ বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে বনানী-গুলশান-বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছে। তবে বর্তমানে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন।”

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫