০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই? -জি কে গউছ

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 65

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ- ৩ আসনে ধানের শীষের প্রার্থী জি কে গউছ বলেছেন, বৃহস্পতিবার ১৮ বছর পর খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দেশে ফিরবেন। হাসিনা প্রায় সময়েই তুচ্ছ তাচ্ছিল্য করে বলত তোমার (তারেক রহমান) ক্ষমতা থাকলে দেশে আসো। হাসিনা! আল্লাহ সব সহ্য করেন কিন্তু দম্ভ অহংকার সহ্য করেন না। তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই?

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কদমতলী গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, খালেদা জিয়ার জন্য দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায়। মানুষ ভারাক্রান্ত, খালেজা জিয়াকে নিয়ে আলোচনা হলেই মানুষ জানার চেষ্টা করে উনি কেমন আছেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাইর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুমনের পরিচালনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সব শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই? -জি কে গউছ

প্রকাশের সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫