১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

হাদীকে গুলি করার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, মিছিলে হট্টগোল

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 58

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। তবে মিছিল চলাকালে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি সাধনার মোড়ে পৌঁছালে সামনে থাকা নিয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এতে কিছু সময় বিশৃঙ্খলা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ

হাদীকে গুলি করার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, মিছিলে হট্টগোল

প্রকাশের সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫