১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • 91

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

দিনাজপুর ৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির।

এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।

আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

প্রকাশের সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫