০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাবিতে জুগার নেতৃত্বে সাজ্জাদ ও মাহীব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সংসদ ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি (জুগা)’-র নির্বাচন সুদীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৯ ব্যাচের মো. সাজ্জাদউল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫০ ব্যাচের মাহীব রেজা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দেন।
মোট ৩৬০ ভোটারের মধ্যে ২৮৭ জন ভোট দেন। ভোট কাস্টের হার ৭৯.৭২ শতাংশ। জুগার ২১টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নেন ৪০ জন প্রার্থী।

প্রকাশিত ফলাফলে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ৫১ ব্যাচের অর্পন মন্ডল, কোষাধ্যক্ষ পদে ৫০ ব্যাচের সিফাতুল হক সিয়াম, সাংগঠনিক সম্পাদক পদে ৫২ ব্যাচের আ. স. ম. কৌশিক ইমতিয়াজ সাজিদ এবং সহসাংগঠনিক সম্পাদক পদে একই ব্যাচের মো. ইরফান উল্লাহ কাইফ নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হয়েছেন ৫২ ব্যাচের তানভীর হাসান ইমন। সহক্রীড়া সম্পাদক (ছাত্র) পদে ৫৩ ব্যাচের শিবায়ন রায় ও সহক্রীড়া সম্পাদক (ছাত্রী) পদে ৫৩ ব্যাচের জান্নাতুন নাঈম বিজয়ী হয়েছেন,
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫২ ব্যাচের মো. রাকিব রহমান, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ৫২ ব্যাচের মো. গোলাম রাইসুল ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ৫৩ ব্যাচের গোধূলি চক্রবর্তী,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ৫৩ ব্যাচের মো. আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫৩ ব্যাচের মো. মুশফিক হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন ৫৩ ব্যাচের জুলকার নাঈন রাতুল, পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ৫২ ব্যাচের দোলা বিশ্বাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হয়েছেন ৫৪ ব্যাচের আল এহসান পারভেজ এবং নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫৩ ব্যাচের রাবিতা আজিজ, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের মো. সাহাদত হোসেন দেওয়ান (আকুল), মো. রাফসানুর রাফি ও সাইমুন নাহার জেবিন।

জুগার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. উবাইদুর রহমান সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর জুগা নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি– গণতান্ত্রিক চর্চাকে বেগবান করতে আগামীতে প্রতিবছর জুগা নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সহ-সভাপতি (ভিপি) মো. সাজ্জাদউল ইসলাম বলেন, ‘জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন না করলেও আমার বিভাগের শিক্ষার্থীরা আজ আমাকে যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তা আমার জন্য বিশাল প্রাপ্তি। তাদের এই সমর্থন আমাকে নতুন করে শক্তি দিয়েছে। হতাশ না হয়ে আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা জুগিয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে বিভাগ ও ক্যাম্পাসের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনাই এখন আমার মূল লক্ষ্য।’

সাধারণ সম্পাদক (জিএস) মাহীব রেজা বলেন, ‘এত জনের সমর্থন, এত ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। দীর্ঘ ২৭ বছর পর জুগা নির্বাচন হয়েছে এটা আনন্দের ও স্বস্তির। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার লক্ষ্য বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বাস্তবায়ন করা। আমার ইশতেহার অনুযায়ী বিভাগের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। এই কর্মযজ্ঞে বিভাগের সকল শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে সবাই মিলে আমরা ভালো, কল্যাণকর ও প্রয়োজনীয় উপকারী কাজগুলো করতে চাই।’

সবুজ ক্যাম্পাসে বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়কেন্দ্র: জাবি WRC

জাবিতে জুগার নেতৃত্বে সাজ্জাদ ও মাহীব

প্রকাশের সময় : ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫