০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শপথ নিলেন জামায়াত আমির

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 59

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২৮ মেয়াদের শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।

পরে ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

শপথ নিলেন জামায়াত আমির

প্রকাশের সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫