০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

রামগতিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ ৩ জনকে কোস্ট গার্ডের আটক

লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির অভিযোগে মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামের এক ছাত্রদল নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। নয়ন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।

আটক অন্য দুইজন হলেন আহাদ, আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে । মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে কোস্ট গার্ডের একটি দল তাদের আটক করে।

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লঞ্চঘাটে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়ন ও তার সহযোগীদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদা তোলার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি রশিদ বইও উদ্ধার করা হয়েছে। তবে ইজারার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম বলেন, “নয়ন দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি করে আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। আজ তাকে রশিদসহ হাতে-নাতে ধরা সম্ভব হয়েছে। পরে তাকে ও তার দুই সহযোগীকে থানায় হস্তান্তর করা হয়।”

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, কোস্ট গার্ড বাদী হয়ে নয়নসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ

রামগতিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ ৩ জনকে কোস্ট গার্ডের আটক

প্রকাশের সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫