০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 131

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিকে ‘শতভাগ যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষিত মানুষ আজ ফুটপাতে বসে অনশন করছেন, কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছেন। এটি শুধু সরকারের নয়, জাতির জন্য লজ্জাজনক।”

তিনি দ্রুত এমপিওভুক্তির দাবির বাস্তবায়নের আহ্বান জানান।

এসময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন বলে বিএনপি বিশ্বাস করে।”

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী

প্রকাশের সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫