বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে সারিয়াকান্দিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার যুবদলের উদ্যোগে ফুলবাড়ি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামের পক্ষে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি,বগুড়া জেলা যুবদল সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর। ফুলবাড়ি ইউনিয়নের তরণীপাড়া বাড়ি বাড়ি যেয়ে এরপর ফুলবাড়ি বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী,পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে লিফলেট বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাতীদল সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, ফুলবাড়ি ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল, জাহিদুল ইসলাম,নারচী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মজনু,মাজেদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাফায়েত হোসেন সাজ্জিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক আলীসহ ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
সারিয়াকান্দিতে যুবদলের ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: - প্রকাশের সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- 77














