০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 121

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গুন্ডামি-সন্ত্রাস করে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, আগামীতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে। গত ৫০ বছরের রাজনীতিতে আমরা দেখেছি ধর-মার-খা সংস্কৃতি। যারা জনপ্রতিনিধি হন, তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাট করেন। একটি মসজিদের জন্য তিন লাখ টাকার বরাদ্দ এলে সেখানে দেড় লাখ টাকা দেওয়া হয়। রাস্তার জন্য ২ কোটি টাকার বরাদ্দ এলে বাস্তবে এক কোটি টাকার কাজও হয় না।

গণঅধিকার পরিষদের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। এসময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, জোট গঠিত হলে এ আসনটি বিএনপি ভিপি নুরের জন্য ছেড়ে দিতে পারে। এ আসনে তার নিকটতম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর

প্রকাশের সময় : ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫