০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

ফেল করেছেন সেই আনিসা

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 131

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ওই শিক্ষার্থী বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

ফেল করেছেন সেই আনিসা

প্রকাশের সময় : ০২:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫