লালমনিরহাটের স্বনামধন্য সামাজিক সংগঠন “রক্তদাতা সংস্থা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন”-এর নতুন এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ১০ এপ্রিল এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফরাদ হাসান। এছাড়াও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও উদ্যমী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে রক্তদান কার্যক্রম জোরদার করা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজ আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, “নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজের কল্যাণে আমরা আগের চেয়ে আরও বেশি কাজ করতে পারবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলায় স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
লালমনিরহাট প্রতিনিধি 








