নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় লেফটেন্যান্ট কর্নেল (১২ ল্যাঞ্চার ব্যাটেলিয়ন এর অধিনায়ক) আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ৭ জানুয়ারি বুধবার।
সেনাবাহনী ও স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় বাশগাড়ি ইউনিয়নের সায়েদাবাদ এলাকার তোতা মিয়ার ছেলে জালাল মিয়া (৬৫) এবং জালাল মিয়ার ছেলে আকরাম হোসেনকে আটক করেছে সেনাবাহিনী।
এছাড়াও নকলা বন্দুক ২ টি, দেশীয় নকলা বন্দুক ছোট ২ টি,৭.৬২ মিলি. চায়না রাইফেল এ্যামো. ৫ টি, বড় ছড়া ১ টি, ডেগার ২ টি, ছুরি ৪ টি, চাপাতি ২ টি, কার্তুস ১০ টি (২ নীল ৮টি সাদা), দেশীয় বল্লোম – ৩ টি, পটকা-২২, ছোট ব্যাগ ১ টি, বুলেট প্রুপ জ্যাকেট ১ টি, কভার ২ টি, বাটন মোবাইল ১৫ টি, টাচ মোবাইল ৫ টি, আইফোন ১ টি, মানিব্যাগ ১টি, এন আইডি কাড ১ টি, ড্যাগার কভার ১ টি ইত্যাদি উদ্ধার করা হয় সেনা অভিযানে।
এদিকে সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।
ওমর ফারুক: নরসিংদী প্রতিনিধি 









