যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৩ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিসিবির রেজিস্ট্রেশনপ্রাপ্ত জেলার মোট ৬০ জন ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে তিস্তা, ধরলা, রতনাই ও স্বর্ণমতি—এই চারটি দলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ধরলা দল রতনাই দলকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের মিরাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সীমান্ত রায় রিংকু এবং বেস্ট প্রমিজিং প্লেয়ার হন অদ্বৈত রায় তীর্থ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি এবং সেরা খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয়।
মাসুম মিয়া, স্টাফ রিপোর্টার 









