জনগণের সমস্যা ও মতামত জানতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পাকুন্দিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক স্বাগত বক্তব্য রাখেন।
ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। উপস্থিতরা এলাকার আইন-শৃঙ্খলা, মাদক ও চাঁদাবাজি, পুলিশি হয়রানি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন,
“জনগণই পুলিশের শক্তি। তাদের সহযোগিতা ছাড়া আমরা ভালোভাবে কাজ করতে পারি না।”
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা প্রস্তুত এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
এসময় পুলিশ সুপার জনগণের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে জানানো হয়, জনগণের জানমাল রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমান।
০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
পাকুন্দিয়া থানা জেলা পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
-
এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ১০:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- 40










