১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ঘন কুয়াশার কারনে মাদারীপুরের শিবচরের বন্দরখোলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকারসহ ৪টি গাড়ির সংঘর্ষ, আহত ১০

ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও প্রাইভেটকারসহ অন্তত চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে পরপর আরও দুটি গাড়ি এতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অসাবধানতাই দুর্ঘটনার প্রধান

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

ঘন কুয়াশার কারনে মাদারীপুরের শিবচরের বন্দরখোলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকারসহ ৪টি গাড়ির সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময় : ০২:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬