১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের জামিন

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 58

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের অধিকার রয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের বাক্‌স্বাধীনতার পক্ষে আন্দোলন করে আসছে। বিবৃতিতে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে অনুচিত আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সম্মান করার আহ্বান জানানো হয়।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের জামিন

প্রকাশের সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫