০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 59

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম  বলেন, মগবাজারে ফ্লাইওভারের নিচে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী ককটেল বিস্ফোরণের কারণে তাঁর মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় পড়ে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশের সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫