০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে বাইক রেসিং করতে গিয়ে ৩ বন্ধু নি/হত

টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেসিংয়ের সময় সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সখীপুর-মির্জাপুর সড়কের উপজেলার বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলেন- উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া মোহাম্মদ আলীর ছেলে আবীর (১৬), একই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে লিখন(১৬) এবং কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের রউফ খা’র ছেলে সাব্বির (১৮)। আহত মাজিদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

টাঙ্গাইলে বাইক রেসিং করতে গিয়ে ৩ বন্ধু নি/হত

প্রকাশের সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫