০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণ ফারুক হোসেন (৪০) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিজুরির সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরি এলাকায় অবস্থান নিয়েছে। বন্যহাতির দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে পাহাড়ে। সোমবার বিকালে হাতির দল দেখতে পাহাড়ে উঠে লোকজন। এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়। ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা যায়, সে নিয়মিত হাতির ভিডিও বানাতো। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বারিজুরি রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন,  হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্তসড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

প্রকাশের সময় : ১০:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫