০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আদালতে পাঠানো হবে আজই

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • 60

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলমান। মামলা হলে তা জানানো হবে।

জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্সের মামলার আবেদন প্রসঙ্গে জানতে চাওয়া চাইলে ডিবিপ্রধান বলেন, এ সংক্রান্ত তার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ডিবি সূত্রে জানা গেছে, দুপুরের পরই মামলা দিয়ে আনিস আলমগীরকে আদালতে পাঠানো হবে। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে সূত্রটি।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর, যা বেশ সমালোচিত হয়।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আদালতে পাঠানো হবে আজই

প্রকাশের সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫