০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

এবিএন টিভিতে মাদকের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসলো স্বল্লা যুব আইসিটি ক্লাব

মাদকবিরোধী অপরাধের চিত্র তুলে ধরে এবিএন টিভিতে সংবাদ প্রকাশের পর এবার নড়েচড়ে বসেছে স্থানীয় সমাজ।

শনিবার সকাল ১০টা থেকে টাংগাইলের কালিহাতী উপজেলার স্বল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করে স্বল্লা যুব আইসিটি ক্লাব।

এই অভিযানে উপস্থিত ছিলেন স্বল্লা যুব আইসিটি ক্লাবের সভাপতি আছলাম উদ্দিন তুহিন, ক্লাবের অন্যান্য সদস্যরা এবং এলাকার সচেতন সাধারণ মানুষ।

অভিযানের প্রথম ধাপে স্বল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইনের পাশে অবস্থিত একটি সন্দেহজনক কুঁড়েঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় বিড়ির কাগজসহ মাদক সেবনের বিভিন্ন আলামত, যা দীর্ঘদিন ধরে এ স্থানে মাদক সেবনের প্রমাণ দেয়।

পরবর্তীতে অভিযানের দ্বিতীয় ধাপে মাদক বিক্রির সঙ্গে জড়িতদের বাড়িতে গিয়ে সরাসরি সতর্ক করেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।

তারা জানিয়ে দেন, ,ভবিষ্যতে কাউকে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বল্লা যুব আইসিটি ক্লাবের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় কালিহাতী উপজেলার স্বল্লা উত্তরপাড়া, মাঝিপাড়া এবং চরপাড়া এলাকায়। একাধিক স্পটে ঘুরে ঘুরে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারীদের একটাই স্লোগান— “মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন।”

স্থানীয়দের প্রত্যাশা, এই অভিযান যেন ধারাবাহিকভাবে চলমান থাকে।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

এবিএন টিভিতে মাদকের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসলো স্বল্লা যুব আইসিটি ক্লাব

প্রকাশের সময় : ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫