১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের বিশাল গণ-সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজের সমর্থনে কালিয়া উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক বিশাল নির্বাচনী গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২ টায় উপজেলার কালিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই সমাবেশে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাসস্ট্যান্ড এলাকা মুখরিত হয়ে ওঠে।

‎জনগণের মাঝে হাতপাখা প্রতীকের বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ নিজেই। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা খায়রুজ্জামান।

‎প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন তার বক্তব্যে বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক ধারার ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি। তিনি মাওলানা আব্দুল আজিজকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশীদার হওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

‎প্রধান আলোচক মাওলানা আব্দুল আজিজ তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, তিনি নির্বাচিত হলে নড়াইল-১ আসনকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি সকল ভোটারকে হাতপাখা প্রতীকে মূল্যবান ভোটটি প্রদানের অনুরোধ জানান।

‎সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং নড়াইল-১ আসনের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগান। সংগঠনটির স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দও এসময় উপস্থিত ছিলেন। এই গণ-সমাবেশটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণায় নতুন গতি এনেছে।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মাওলানা আব্দুল আজিজের সমর্থনে নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের বিশাল গণ-সমাবেশ

প্রকাশের সময় : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫