০১:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুর কালকিনিতে পরিবহনের ধাক্কায় এক যুবকের মৃ/ত্যু

মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় মোঃ রাকিব মোল্লা (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় কালকিনি–সাহেবরামপুর সড়কের ঠাকুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় রাকিবের বন্ধু রবিন মোল্লাসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাকিব ও তার বন্ধু রবিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কালকিনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠাকুরবাড়ি এলাকায় প্রথমে তাদের মোটরসাইকেল একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি সার্বিক পরিবহন তাদেরকে আবারও ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাকিব মোল্লাকে মৃত্য ঘোষণা করেন।
নিহত রাকিব মোল্লা রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মাদারীপুর কালকিনিতে পরিবহনের ধাক্কায় এক যুবকের মৃ/ত্যু

প্রকাশের সময় : ০৯:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫