১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেছেন এক যাত্রী। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজিতে একজন যাত্রী ছিলেন। পথে নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চালক বের হয়ে আসতে পারলেও ভিতরে থাকা যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও জিরা জব্দ

টাঙ্গাইলে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ০২:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫