০২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 172

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া) আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে আমি এই ৩ আসনের জনগণের সেবা করতে চাই। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও আমি তার হয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে মুন্সিগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা, নদীবেষ্টিত গজারিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া তাঁর অগ্রাধিকার হবে।

একই সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গণভোট প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এরা দেশের গণতন্ত্রের শত্রু এবং পাকিস্তানের দোসর। তারা কোনো দিনই এ দেশে গণতন্ত্র চায় না।”

এর আগে বেলা ১১টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ভবেরচর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ভবেরচর মোহাম্মদ আলী প্লাজা, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে ৩১ দফার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শরিফ উদ্দিন মাস্টার, গজারিয়া থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফুয়াদ হাসান, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি নোমান বিল্লা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক

প্রকাশের সময় : ০৮:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫