০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 115

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬ (২) এ- মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারণ হওয়া চার এএসপি হলেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

প্রকাশের সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫