০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে নিরাপদ দিবসে পথচারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ

মানসম্মত হেলমেট  ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে হেলমেট বিতরণ করা হয়।

এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলেন— সড়কের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্ত নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

টাঙ্গাইলে নিরাপদ দিবসে পথচারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ

প্রকাশের সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫