০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বেআইনিভাবে ইলিশ ধরার প্রস্তুতিকালে ২ ট্রলার ও ২ বরফবোঝাই ট্রাক আটক

লক্ষ্মীপুর রামগতি গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে দুটি বড় মাছ ধরার ট্রলার, বরফবাহী দুটি ট্রাক ও একটি ট্রাক্টর আটক করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, কক্সবাজার থেকে ট্রাকযোগে বরফ এনে অবৈধভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল ট্রলারগুলো। এ সময় আনুমানিক ১০ হাজার মিটার জালসহ জব্দ করা হয় উক্ত সামগ্রী। মাঝি ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আটককৃত নৌযান, মোটরযান, জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামগতি’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রামগতি আর্মি ক্যাম্পের সদস্য, রামগতি থানা পুলিশ ও নৌ পুলিশ সদস্যবৃন্দ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বেআইনিভাবে ইলিশ ধরার প্রস্তুতিকালে ২ ট্রলার ও ২ বরফবোঝাই ট্রাক আটক

প্রকাশের সময় : ০৯:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫