০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সদরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (চলতি দায়িত্ব) রনেন্দ্র নাথ চৌধুরী।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময় : ০৮:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫