০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে কনেকে বিয়ের আংটি পরিয়েছেন।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরানো হয়েছে।

ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যও।

ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, পারিবারিকভাবেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।

অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

প্রকাশের সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫