০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

‎চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন হারুনুর রশীদের সমর্থকরা এক বর্ণাঢ্য মিছিল আয়োজন করেন। ‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলটি বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎মিছিলে যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় “জয় বাংলা নয়, জয় বিএনপি”, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ যুবদল” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
‎নেতাকর্মীরা জানান, সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ ফরিদগঞ্জের রাজনীতিতে দলের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর নেতৃত্বে যুবদল আরও সংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের ঐক্যই আগামী দিনের আন্দোলনের প্রধান শক্তি।

শ্রীবরদীর কাকিলাকুড়ায় মহিলা দলের উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

প্রকাশের সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫